
খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা, উত্তেজনা বিরাজ করছে পাহাড়ে
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে জুম্ম ছাত্র জনতা ব্যানারে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত একটি উপজাতীয় গোষ্ঠী। এ ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন স্থানীয়রা।
সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে বর্তমানে বিভক্ত পাঁচটি সংগঠন — ইউপিডিএফ, সংকার, গণতান্ত্রিক, জেএসএস এবং পাহাড়ি ছাত্র পরিষদ — নিজেদের মধ্যে নানা মতবিরোধ থাকলেও এক বিষয়ে তারা একমত, তা হলো তিন পার্বত্য অঞ্চল নিয়ে তথাকথিত “জুম্মাল্যান্ড” গঠন। তাদের দাবি, সেনা প্রত্যাহার করে এই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে ছেড়ে দিতে হবে।
স্থানীয় বাঙালি অধিবাসী ও সেনা সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীগুলো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে উঠেছে। ফলে পার্বত্য এলাকায় সেনা সদস্য ও সাধারণ বাঙালিদের ওপর হত্যা, অপহরণ ও সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলেছে।
এমন পরিস্থিতিতে পাহাড়ের সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে তারা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”