1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কেন্দুয়ায় তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ দুইজন আটক - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কেন্দুয়ায় তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ দুইজন আটক

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ ভিউ
কেন্দুয়ায় তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ দুইজন আটক

কেন্দুয়ায় তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ দুইজন আটক

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, কেন্দুয়া (নেত্রকোনা)।

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে চীনে পাচারের চেষ্টাকালে এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কেন্দুয়া পৌর সদরের সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা কেন্দুয়া থানা হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনাস্থলে সরেজমিনে জানা যায়, রাত দশটার দিকে একটি প্রাইভেটকারে করে চীনা নাগরিক লি ওয়েইহাও, একজন বাংলাদেশি নাগরিক ও স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার কন্যাসহ তিন কিশোরী সেখানে আসে। পরিবারের কাছে বিদায় নিয়ে তারা জানায়, সেখান থেকে ঢাকা যাবে এবং কয়েক দিনের মধ্যেই চীন চলে যাবে। চীনা নাগরিকের সঙ্গে রুবেল মিয়ার কন্যার বিয়ে হয়েছে বলেও জানানো হয়। এতে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়।

সন্দেহ ঘনিয়ে এলে স্থানীয়রা বিয়ের কাগজপত্র দেখতে চাইলে মোবাইলে কিছু ডকুমেন্ট দেখানো হয়, তবে সেগুলোতে অসঙ্গতি পাওয়া যায়। এসময় উপস্থিত মিডিয়াকর্মী মাঈন উদ্দিন সরকার বিষয়টি মদন আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ারকে অবহিত করেন এবং হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠান।

পরে লেফটেন্যান্ট শাহরিয়ার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে অবহিত করলে ওসি তদন্ত মিহির রঞ্জন দেব পুলিশ ফোর্সসহ রাত দুইটা পনেরো মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরী, চীনা নাগরিক লি ওয়েইহাও এবং বাংলাদেশি নাগরিককে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিন কিশোরীকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে এবং আটক দুইজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com