
কুলাউড়ায় ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব গ্রেফতার
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব (৪০)কে পুলিশ গ্রেফতার করেছে। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত রুবাবকে বুধবার বিকেলে জনতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি রুবাবের বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আজ (১৪ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”