1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কুমিল্লার মনোহরগঞ্জে ১২ পূজা মণ্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কুমিল্লার মনোহরগঞ্জে ১২ পূজা মণ্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

  • আপডেটের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ ভিউ
কুমিল্লার মনোহরগঞ্জে ১২ পূজা মণ্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

কুমিল্লার মনোহরগঞ্জে ১২ পূজা মণ্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার, দৈনিক সত্যকণ্ঠ সংবাদ

কুমিল্লার মনোহরগঞ্জের ১২টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পুরোদমে চলছে। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পী ও আয়োজকেরা। রঙ-তুলি, শাড়ি-গয়নায় সাজছে প্রতিমা, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে সাজসজ্জার কাজ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিটি সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে সাজসজ্জার শেষ প্রস্তুতি। প্রতিমার গায়ে পড়ানো হচ্ছে শাড়ি ও বালা, শিল্পীরা কেউ প্রতিমার মাটি লাগাচ্ছেন, কেউ রঙ করছেন। মৃতশিল্পী সঞ্জয়ের উত্তরসূরি শিল্পীরা জানান, ২০ বছরের বেশি সময় ধরে তারা এই শিল্পের সাথে যুক্ত থেকে পূজা প্রতিমা নির্মাণ করছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মনোহরগঞ্জ উপজেলা সভাপতি রঞ্জন চন্দ্র দাস বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলায় পরিণত হয়। উঁচু-নিচু, ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয় এই উৎসবে।”

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মন্দিরে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com