1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ ভিউ
কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

কালীগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

প্রতিবেদক: মোঃ সাজাহান আলী, প্রতিনিধি কুষ্টিয়া

ঝিনাইদহের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখ (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে আরিফুল ইসলাম এবং একই এলাকার মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকপাড়া এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন মাদক ব্যবসায়ী। খবর পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com