1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৪ ভিউ
কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রতিবেদন: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, কলমাকান্দা, নেত্রকোনা

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোণা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর পাঁচজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন বিল্লাল হোসেন (৫০), জাহাঙ্গীর আলম (৩৫), মামুন মিয়া (১৮), সোহাগ মিয়া (৩৫) ও মোস্তাফিজুর রহমান (৪০)। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সোহাগ মিয়া বলেন, তার চাচাতো ভাই কয়েক মাস আগে প্রতিপক্ষের একজনকে অনলাইন জুয়া খেলতে বাধা দেয়। এরপর ওয়াইফ উদ্দিন ও শফিকুল হকের নেতৃত্বে তার চাচার দোকান ভাঙচুর করা হয়। মামলা চলমান। সেই শত্রুতার জেরেই সোমবার হামলা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com