
এক বছরে তিনটি ডাকাতি: আতঙ্কে খুলনার পাইকগাছার শিবের বাটি ৯ নম্বর ওয়ার্ড
প্রতিবেদক: কাজী শাওন (সবুজ), খুলনা পাইকগাছা
খুলনার পাইকগাছা পৌরসভার শিবের বাটি ৯ নম্বর ওয়ার্ডে এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (২৭ জুলাই ২০২৫) রাত আনুমানিক ২টার দিকে শিবের বাটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিজন বাবুর বাড়িতে ডাকাতরা হামলা চালায়। এসময় তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়। ঘটনার সময় বিজন বাবু ও তার পরিবারের সদস্যরা গভীর ঘুমে ছিলেন।
ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি ধারালো দা ফেলে যায়। তবে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”