
উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন সম্পন্ন — সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক
✍️ প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার, শ্রীপুর উত্তর ইউনিয়ন, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটিতে মনিরুজ্জামান তারা মিয়া সভাপতি এবং ফজলুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মরম আলী ও যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, “আমি সবাইকে সাথে নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য কাজ করবো।”
অন্যদিকে সভাপতি তারা মিয়া বলেন, “আমি বিএনপি পরিবারের সন্তান। ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। এরপর দীর্ঘ সতের বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা কোনোদিন আপোষ করিনি। আজ দল আমাকে মূল্যায়ন করেছে। আমি সবাইকে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে ২ নং ওয়ার্ডকে বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত করবো ইনশাল্লাহ।”
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”