
উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩১ জনে দাঁড়ালো
✍️ স্টাফ রিপোর্টার, সত্যকণ্ঠ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
অভিযানরত কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১০টি হাসপাতালে আহত ১৬৫ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল হাসপাতালে ৩ জন, সিএমএইচ-ঢাকায় ২৮ জন, লুবনা হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন ভর্তি রয়েছেন।
গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। বিমানের পাইলটসহ নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।
এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”