
প্রতিবেদক: মোঃ রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
আগামী দিনের রাষ্ট্রনায়ক ও তারুণ্যের প্রতীক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র অবকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে” নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে আজ এক গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব সরদার শাখাওয়াত হোসেন বকুলের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন আমলাব ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও আতাউর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন ফকির রাজ, মাসুদ তালুকদার, মোঃ শাহ আলম, মোঃ ওমর ফারুক বেপারী, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, রতন আহমেদসহ আমলাব ইউনিয়ন যুবদলের নেতা মোঃ কাউছার মিয়া, সৈয়দ সোয়েল রানা, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ তারেক ফকির, আমলাব ইউনিয়ন ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ রবিন রাজ, আরমান সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅