
📰 আতোকুড়া গ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার করলেন যুবসমাজ
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মোঃ সোবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতোকুড়া গ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন গ্রামের তরুণ যুবকরা। ব্যস্ত সময়ের মাঝেও এলাকার যুবসমাজ সম্মিলিতভাবে নিজ উদ্যোগে কবরস্থান পরিষ্কারে অংশ নেন।
এই কবরস্থানে বহু মুসলিম নাগরিকের দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে গাছপালা ও ঝোপঝাড়ে ঘেরা হওয়ায় কবরস্থানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থায় গ্রামের সচেতন কিছু যুবক মিলিত হয়ে কবরস্থান পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন—
ছাত্রদল নেতা শেখ তোফায়েল হোসেন রিয়াদ, শেখ সারোয়ার হোসেন, শেখ শামীম, শেখ হোসাইন, শেখ জুয়েল, শেখ সুফিয়ান, হাফেজ আব্দুল কাদির, মোঃ ফরহাদ, শেখ অলি—সহ আরো অনেকেই।
এই মহৎ উদ্যোগ দেখে প্রবাসী গ্রামের সন্তান শেখ শাহ আলম ও শেখ বারেক, যারা বর্তমানে ইউরোপে অবস্থান করছেন, আবেগ প্রকাশ করে বলেন—
“আমার সৌভাগ্য হয়নি এই মহৎ কাজে অংশ নিতে। তবে যারা অংশ নিয়েছেন, তাদের জন্য দোয়া করি। ভবিষ্যতেও এ রকম যেকোনো ভালো উদ্যোগে পাশে থাকার চেষ্টা করবো।”
তারা আনন্দিত হয়ে উপস্থিত যুবকদের জন্য খাবারের ব্যবস্থাও করেন।
গ্রামবাসীরা বলেন,
“কবরস্থানের পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই সময় দিতে পারেন না। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এর মাধ্যমে সমাজে সচেতনতা বাড়বে এবং পরবর্তী প্রজন্মও উৎসাহ পাবে।”
🟢 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ