
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান
প্রতিবেদক: আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান। শনিবার দুপুর ১টায় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন মোঃ খলিলুর রহমান খলিল এবং সঞ্চালনা করেন হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান বলেন,
“নবীনগরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উন্নয়ন শুধু জনপ্রতিনিধি হয়েই সম্ভব নয়; ব্যক্তি পর্যায়েও উন্নয়ন করা যায়। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি। দল আমাকে মূল্যায়ন করলে ইনশাআল্লাহ নির্বাচনে আসবো।”
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ফেরদৌসী আক্তার পপি, সাবেক জিএস আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, শিক্ষানুরাগী সফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, এখলাছ উদ্দিন পিন্টু, প্রধান শিক্ষক জাকির হোসেন, নূর আলম, আব্দুল হাদী, আনিছুর রহমান প্রমুখ।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”