
অধ্যক্ষ নুরুল ইসলামের মৃত্যুতে হরিপুর উপজেলা বিএনপির শোক প্রকাশ
প্রতিবেদক: মোঃ মুরসালিম খান, হরিপুর উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি, হরিপুর উপজেলা বিএনপির উপদেষ্টা, সরকারি মোসলিম উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হরিপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন।
তিনি এক শোকবার্তায় বলেন, অধ্যক্ষ নুরুল ইসলাম ছিলেন হরিপুরের মানুষের আস্থার প্রতীক ও শিক্ষার আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে হরিপুর তথা ঠাকুরগাঁওবাসী এক মহান ব্যক্তিত্বকে হারালো। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”