1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
৭১ বোতল ভারতীয় মদসহ আটক ১ জন বিশ্বম্ভরপুরে - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

৭১ বোতল ভারতীয় মদসহ আটক ১ জন বিশ্বম্ভরপুরে

  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ ভিউ
৭১ বোতল ভারতীয় মদসহ আটক ১ জন বিশ্বম্ভরপুরে

৭১ বোতল ভারতীয় মদসহ আটক ১ জন বিশ্বম্ভরপুরে

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, ধনপুর, সুনামগঞ্জ।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আমদানি নিষিদ্ধ ৭১ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ধনপুর গ্রামের মৃত আ. মজিদের ছেলে আ. হেকিম (৫০)।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি–৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ধনপুর এলাকায় অভিযানে যায়। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন লোক অবস্থান করছিল বলে তথ্য পাওয়া যায়। র‍্যাব ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি খাকি কাগজের কার্টুন নিয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ধৃত আ. হেকিম স্বীকার করেন যে তার কাছে মাদক রয়েছে। এসময় তার হাতে থাকা কার্টুনের ভেতর থেকে ৭১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com