1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ

  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ ভিউ
সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ

সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ

(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার লোভ দেখিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ করা হয়েছে। ঘটনাটি উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে ঘটেছে। ধর্ষি*তা শিক্ষার্থী স্থানীয় ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়িতে একাই একটি আলাদা রুমে শুয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ ধুমাইটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব মিয়া (২০) ওই মেয়ের শয়নকক্ষের জানালার কাছে আসে এবং ডাকতে থাকে। এ সময় শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রলোভন দেখালে সে দরজা খুলে বাইরে বের হয়। পরে সজিব মেয়েটিকে সঙ্গে নিয়ে পূর্ব ঝিনিয়া গ্রামস্থ জনৈক চিটু বাবু (মাস্টার)-এর বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে মেয়েটি আরও দুইজন ব্যক্তিকে দেখতে পান এবং ভয়ে চিৎকার করেন। তখন তিনজনে ভয়ভীতি দেখিয়ে তাকে সংঘবদ্ধ ধ*র্ষণ করেন। এরপর দুইজন পালিয়ে যান এবং মেয়েটিকে সজিব তার বাড়িতে নিয়ে যান। সেখানে দিনভর আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। নিরুপায় হয়ে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন।

পালিয়ে যাওয়া বাকি দুই ধ*র্ষক হলেন, একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০) ও মোহাম্মদ আলীর ছেলে নাহিদ মিয়া (২৫)।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানায় আছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com