
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ইন্তেকাল, কারাগারে শেষ নিঃশ্বাস
প্রতিবেদক: মো রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য জনাব এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টায় রাজনৈতিক মামলায় আটক থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘ রাজনৈতিক জীবনে নরসিংদী-৪ আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের শিল্প খাতের উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।