1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

  • আপডেটের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ ভিউ
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার সিদ্ধান্তের প্রতিবাদে জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতাল চলাকালে সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে—বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি, বেঞ্চ ও গাড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে হরতালকারীরা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তাঁর কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হলে তিনি পাশের জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্যসচিব মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিএনপি ও জামায়াতের নেতাদের অভিযোগ, বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com