1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ ভিউ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসীন মন্টুকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসীন মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পতিত সরকারের সময় দলে প্রভাব বিস্তার করে তিনি নির্বিঘ্নে এই ব্যবসা পরিচালনা করে কোটি কোটি টাকার মালিক বনে যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com