1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বেলাবোতে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন: দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বেলাবোতে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন: দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি

  • আপডেটের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৪ ভিউ
বেলাবোতে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন: দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি

 

বেলাবোতে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন: দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি

🖋️ প্রতিবেদক: মোঃ রবিন রাজ, বেলাবো উপজেলা প্রতিনিধি | সত্যকণ্ঠ সংবাদ

নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের এক শিশু শারমিন (ছদ্মনাম)-কে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। ঘটনার প্রতিবাদে সোমবার (২১ জুলাই) দুপুরে গকুলনগর মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা ধর্ষক আলকাছকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপস্থিত জনতা বলেন,

“এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য আলকাছের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।”

এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুততম সময়ের মধ্যে আলকাছকে গ্রেফতার করে আইনের আওতায় আনে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “শিশুর প্রতি এই পাশবিক নির্যাতন সমাজ ও মানবতার বিরুদ্ধে। ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নয়, চাই কেবল কঠোর বিচার।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


📢 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com