
বেলাবতে বিএনপির আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত
প্রতিবেদক: মোঃ রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে এক আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বেলাব বাজারে বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান (আক্তার), আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলউল্লাহ তপন, বেলাব উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, নরসিংদী জেলা যুবদলের সদস্য সুমন ফকির রাজ, উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন, তারেক ফকিরসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য গণ মিছিল বেলাব বাজার প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
🔹 সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।