
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ
প্রতিবেদক: মো: কামরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্ছু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মুঞ্জু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন রাজেস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব, সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ওবায়দুল ইসলাম খান, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব আল আমিন হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র রক্ষার সংগ্রাম এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথা তুলে ধরেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”