
নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক
প্রতিবেদক: মো. রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সূত্র জানায়, নরসিংদী-৫ আসনটি দীর্ঘ ২৮ বছর ধরে বিএনপি সংসদীয় আসন হিসেবে ফিরে পায়নি। এ প্রেক্ষিতে বৈঠকে দলের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসনটি পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন—
বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ,
যুগ্ম সাধারণ সম্পাদক এম. এন. জামান,
এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।
এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা এডভোকেট আল আমিন হোসাইন বিপ্লব, শাহাজান সরকার সুহাগ, জেলা যুবদলের সহ-সভাপতি সনেট, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন ও আসাদুজ্জামান আসাদ।
সভায় নেতারা আগাম নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅