1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩০ ভিউ
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক

প্রতিবেদক: রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আওতাধীন বাঁশতলা বিওপি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো পাওয়া যায়। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১১ লক্ষ ২০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি কঠোর অবস্থানে থেকে নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com