1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাইবান্ধার ফুলছড়ি হাটে চাঁদাবাজদের হামলা, ব্যবসায়ী ও ছেলে গুরুতর আহত - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাইবান্ধার ফুলছড়ি হাটে চাঁদাবাজদের হামলা, ব্যবসায়ী ও ছেলে গুরুতর আহত

  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ ভিউ
গাইবান্ধার ফুলছড়ি হাটে চাঁদাবাজদের হামলা, ব্যবসায়ী ও ছেলে গুরুতর আহত

গাইবান্ধার ফুলছড়ি হাটে চাঁদাবাজদের হামলা, ব্যবসায়ী ও ছেলে গুরুতর আহত

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা)

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ভাঙারী দোকান ব্যবসায়ী আবুল হোসেন ও তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফুলছড়ি হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর স্ত্রী ময়না বেগম বাদী হয়ে ফুলছড়ি থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামিরা ওই দিন সন্ধ্যায় দোকানে এসে মাদক সেবন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আবুল হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল গালাগালি শুরু করে। এসময় বাধা দিলে লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী ও তার ছেলেকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

এছাড়া আসামিরা দোকানের প্রায় ২ লাখ টাকার ভাঙারী মালামালসহ ৬৫ হাজার টাকার সম্পদ ভাঙচুর ও লুটপাট করে। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দেয়, “এবার বেঁচে গেলেও পরবর্তীতে হত্যা করে লাশ গুম করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে।”

এ ঘটনায় ব্যবসায়ী পরিবার দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com