গাইবান্ধায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সবসময় মাঠে থাকবে।
আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
✒️ সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।