ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে হিলিতে বিএনপির আনন্দ মিছিল
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
চব্বিশের গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত ঘটনাবলীর প্রেক্ষিতে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা রায় সম্পর্কে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে দলীয় নেতারা নেতা-কর্মী, পথচারী, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হয়েছে, এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহ আলী, সদস্য সচিব সোহেল, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান আহম্মেদ রিমনসহ আরও অনেকে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।