
প্রতিবেদক: মোঃ ওমর ফারুক সাবু, নীলফামারী প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ইটাখোলা ইউনিয়নে এক উঠান বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী–২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এসময় জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন,
“অনেকেই অনেক সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, আমি কাজ করে দেখাতে চাই। জনগণের মূল্যবান ভোটে যদি বিজয়ী হতে পারি, তবে নীলফামারী জেলাকে স্মার্ট জেলা, শিক্ষা নগরী ও শিল্প–বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলবো, যাতে পুরো দেশ এক নামে নীলফামারীকে চেনে।”
এছাড়া তিনি জানান, নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে হটলাইন সেবা চালু করা হয়েছে, যেখানে ফোন করলেই দলীয়ভাবে যেকোনো প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া হবে।
সমাবেশে তিনি উপস্থিত মা–বোন ও ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন,
“অজুহাত বা বিভ্রান্তিতে কান না দিয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিন।”
ইটাখোলা ইউনিয়নের জনগণের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, নীলফামারীকে নতুনভাবে পরিচিত করতে উন্নয়ন, শিক্ষা ও শিল্পায়নে কাজ করার অঙ্গীকার তার।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।