
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে নতুন করে ২০১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে এবং ৩০৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য মোট ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। বোর্ড সূত্র জানায়, এ বছর খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মিলে ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করা হয়। বিষয়ভিত্তিক আবেদনের ক্ষেত্রে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে।
ফল পরিবর্তনের এই ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের এক মাসের উদ্বেগ ও অপেক্ষার অবসান হলো।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।