হিলি স্থলবন্দরে পুলিশের টহল জোরদার, আমদানি-রপ্তানি স্বাভাবিক
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ঠেকাতে হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশের তল্লাশির কারণে জানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে, তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং পণ্য পরিবহনও সচল রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, “আওয়ামী লীগের কর্মসূচির কারণে হিলি স্থলবন্দর এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।