গাইবান্ধায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি, বিতর্কিত প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ নভেম্বর, বুধবার) দুপুর ১২টার দিকে জেলা পৌর শহরের গানাসাস মার্কেটের সামনে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, হাসান নুর, আবুল কালাম, হালিম, আবু তাহেরসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে, যার ফলে সাধারণ জনগণ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির তদন্ত দাবি করে বলেন,
“গাইবান্ধায় ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া এই প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে, নইলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।