
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে হিলিতে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড গাজীর মোড় যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে ফুটবল, হাডুডু, দৌড়, লং জাম্প, দড়ি খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা, ক্রিকেট খেলা এবং ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা ধরনের খেলায় অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতায় এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি বাজার হাট ও খাস মহলের সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ সোহেল ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিন্নুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব সমাজের সভাপতি মুমতাজ, সাধারণ সম্পাদক সোহেল রানা, পাঁচ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য সুইট মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রুন্টু ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম, নুর আলম সাংগঠনিক সম্পাদক, গাজীর মোড় যুব সমাজের সদস্য জুয়েল আলামিন, বাবু বিশ্বাস, সোহেল, জাহিদ, আরিফ ও রনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।