
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সৈয়দনগর সার্বজনীন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৮টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি প্রণয় চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সাবেক ট্রাস্টি ও আহ্বায়ক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুনীল কুমার দাস।
রিন্টু দাশ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, লোকনাথ সেবাশ্রম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক চন্দন রায় এবং বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ)-এর সদস্য রিপন কান্তি ধর রুপক।
গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উর্ত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পল্লব কান্তি দেব। শুভেচ্ছা বক্তব্য দেন সমীর কান্তি দেব, সুজিত দেব ও সুশীতল দেবসহ আরও অনেকে।
প্রধান অতিথি অ্যাডভোকেট সুনীল কুমার দাস বলেন, “মন্দিরের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো এবং সরকারি অনুদানসহ প্রয়োজনীয় সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবো।”
বিশেষ অতিথি সুবাস চন্দ্র সরকার বলেন, “হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি।”
পরে উপস্থিত সকলেই নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।