সাঘাটায় নারী উদ্যোক্তাকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ডাক্তার খোকনের জামিন নামঞ্জুর করলেন আদালত!
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার এক নারী উদ্যোক্তা সুমাইয়া সম্পাকে (৩৫) ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ডাক্তার আব্দুল আজিজ খোকনের জামিন নামঞ্জুর করেছেন গাইবান্ধা জেলা আদালত।
এর আগে হাইকোর্টের নির্দেশে কিছুদিন জামিনে থাকলেও সোমবার (২০ অক্টোবর) গাইবান্ধা নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করেন আসামি ডাক্তার খোকন। তবে আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনার পর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ও উল্যাবাজারের সেফা মেডিকেল স্টোরের মালিক আব্দুল আজিজ খোকন (৪১) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় গোপনে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
ঘটনার পর ভুক্তভোগী সুমাইয়া সম্পা গত ৯ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা (নম্বর ১৪/৩৩৫) দায়ের করেন।
আদালতের এমন নির্দেশনায় ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅