বেলাবো যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রতিবেদক: মো. রবিন রাজ, বেলাবো উপজেলা প্রতিনিধি
আজ আমলাব ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মো. সুমন ফকির রাজের নেতৃত্বে বেলাবো-মনোহরদীর গণমানুষের নেতা, সাবেক তিনবারের সফল সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নরসিংদী জেলা যুবদলের সদস্য এবং বেলাবো উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন ফকির রাজ ও মো. মাসুদ তালুকদার, আহ্বায়ক সদস্য মো. রতন আহমেদ ও মোকারম সরকার, আমলাব ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা কাউছার মিয়া, সৈয়দ সোহেল রানা, রাহাত, উজ্জ্বল আহমেদ, হিমেল খান হিমু, মো. মাসুদ রানা, সাহারিয়ান রাব্বি, সুজন মিয়া, আরমান মিয়া প্রমুখ।
এছাড়া বেলাবো উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মো. রবিন রাজ ও সৈয়দপুর মোহাম্মাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন নাবেল উপস্থিত ছিলেন।
এসময় আরও আমলাব ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”