বাদিয়াখালীতে নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, অবশেষে বিয়ে
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আফছার আলী এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বাদিয়াখালী রিফাইতপুর গ্রামের মরহুম ছাদেক আলীর স্ত্রী মোছাঃ পিয়ালী বেগমের সাথে পরকীয়ার ঘটনায় এলাকাবাসীর হাতে ধরা পড়েন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতেই আফছার আলী ও পিয়ালী বেগমকে এক ঘরে অবস্থান করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছে বলে অভিযোগ ছিল। সন্দেহের ভিত্তিতে রাতভর নজরদারির পর ভোর ছয়টার দিকে গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় তারা জানান, কেবল কথা বলার জন্যই তারা একত্র হয়েছিলেন। তবে এলাকাবাসী তাদের দাবি প্রত্যাখ্যান করে এবং পূর্ব থেকেই এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলে।
পরে স্থানীয় জনগণের সিদ্ধান্তে এবং পুলিশের সহযোগিতায় তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসাথে নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে এই ঘটনা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”