গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার
✍️ প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিশাদকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে দৈনিক আমার দেশ, দৈনিক খোলা কাগজ অনলাইনসহ কয়েকটি সংবাদ মাধ্যমে ‘বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামি প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বহিষ্কারের খবর প্রকাশিত হওয়ার পর গাইবান্ধার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”