গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের সীমান্তবর্তী উল্ল্যা নদী সংলগ্ন হেলেঞ্চা গ্রামে এ অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা।
আটক আশরাফুল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আশরাফুলকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তার ঘরের মেঝে খুঁড়ে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আশরাফুলের বাবা আব্দুর রহমানসহ আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”