মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত
🖋️ মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি | সত্যকণ্ঠ সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম।
এর আগে শুক্রবার (১১ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গাইবান্ধাসহ সাতটি জেলা ও একটি মহানগর শাখার কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর জেলা ও বরিশাল মহানগর শাখা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় তাদের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।"
এ বিষয়ে গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম বলেন, “আমাদের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটি কার্যক্রম স্থগিত করেছে। নির্দেশনা এলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”