গাইবান্ধায় জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যার মূল আসামি গ্রেফতার
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “ঘটনার পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দ্রুত মূল আসামিকে গ্রেফতার সম্ভব হয়েছে। অপরাধীরা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
দ্রুত সময়ে আসামি গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, এ সাফল্য গোবিন্দগঞ্জ থানার পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রমাণ।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
[caption id="attachment_2446" align="alignnone" width="300"]
মূল আসামি[/caption]
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”