কয়রায় মুন্ডা শিশুদের সমস্যা সমাধানে মুখোমুখী সংলাপ অনুষ্ঠিত
প্রতিবেদক: এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সদস্যদের এক মুখোমুখী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রাণের “ওয়াই মুভস” প্রকল্পের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের সভাপতিত্ব করেন কয়রা উপজেলা এনসিটিএফ সভাপতি নমিতা মুন্ডা এবং পরিচালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং এনসিটিএফ সদস্যরা অংশগ্রহণ করেন।
সংলাপে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ. ব. ম আঃ মালেক, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী এবং এনসিটিএফের সদস্যরা।
মুখোমুখী সংলাপে সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল অনলাইন জুয়া আসক্তি, বাল্য বিবাহ, মা ও শিশুর জন্য উপজেলা পরিষদে কর্নার স্থাপন, প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও সিঁড়ি নির্মাণ, মাদকাসক্তি প্রতিরোধ, বিশুদ্ধ পানির অভাব, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা প্রতিরোধ, স্কুলে স্যানিটারি প্যাড সরবরাহ এবং স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধ।
সংলাপের মাধ্যমে শিশুদের সুরক্ষা, শিক্ষাগত উন্নয়ন এবং সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।