1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
স্বামী রনিকে ছেড়ে দেবর জনির সাথে প্রেম — মঠবাড়িয়ায় থানায় আটক ৩ - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

স্বামী রনিকে ছেড়ে দেবর জনির সাথে প্রেম — মঠবাড়িয়ায় থানায় আটক ৩

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৬৭ ভিউ

স্বামী রনিকে ছেড়ে দেবর জনির সাথে প্রেম — মঠবাড়িয়ায় থানায় আটক ৩

 

মঠবাড়িয়া (পিরোজপুর): মাসুম ফরাজি :

দুই বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে স্বামীকে ছেড়ে দেবরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন সাথী আক্তার (১৬)। এ ঘটনায় মঠবাড়িয়ায় উপজেলা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে রনি-জনির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়।

 

সাথী জানান, দেবর জনি সম্প্রতি জেল থেকে ছাড়া পান। মুক্তির পর এক দুর্ঘটনায় তার হাত ভেঙে গেলে সাথী তাকে নিয়মিত বাত খাওয়াতেন। এ সময় দেবর জনি (১৯)-এর সঙ্গে সাথীর ঘনিষ্ঠতা তৈরি হয় এবং ধীরে ধীরে তা প্রেমে রূপ নেয়।

 

পরবর্তীতে সাথী স্বামী রনিকে ছেড়ে জনির সঙ্গে পালিয়ে যান মঠবাড়িয়ায় তার ফুফুর বাড়ি । মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের খলিফা বাড়িতে রনির নানা বাড়ি।

 

রনি খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছে গেলে রাস্তায় জনির সঙ্গে তার হাতাহাতি হয়। তখন স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রনি, জনি ও সাথী তিনজনকেই মঠবাড়িয়া থানায় নিয়ে আসে।

 

সাথী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

—-রিপোর্টার মুহাম্মদ সালাহুদ্দিন

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com