
সিলেটে এস এ পরিবহন পার্সেল সার্ভিস ডাকাতি: ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
প্রতিবেদক: সৈয়দ হাবিবুর রহমান, সিলেট জেলা প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর থানার পুলিশ গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনার সাথে যুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা নং-০৮, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু হয়েছে।
ওসমানীনগর থানা পুলিশের একাধিক আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও পরিচয়:
১. মোঃ শানুর শাহ (২৯), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-রবিদাস
২. রলেক মিয়া (৪০), পিতা-মৃতঃ ওয়ারিছ আলী, সাং-মাটিহানী
৩. আঃ মজিদ (২৪), পিতা-মোঃ আশিক উল্ল্যাহ, সাং-ভাড়ের
৪. মোঃ সুফিয়ান আহমেদ (২৬), পিতা-মৃতঃ ইরন আলী, সাং-ফতেপুর (গুপ্তপাড়া)
৫. দিলশাদ আহমেদ রাজু (৩৪), পিতা-আব্দুস সোবহান, সাং-মাটিহানী
৬. সাইদুর রহমান সাদী (২১), পিতা-আব্দুল মালিক, সাং-চর মোহাম্মদপুর, বর্তমানে সাং-সুরতপুর জনৈক আব্দুল মিয়ার বসত বাড়ি
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”