
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
📍 প্রতিবেদক: মোঃ কামরুল ইসলাম | উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি, সত্যকণ্ঠ
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় বিজয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, “সৈরাচার হাসিনার হাত থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির এক বছর পূর্ণ হলো। স্বাধীনতার নতুন সূচনার যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে জনগণ এগিয়েছিল, আজ তা ধূলিস্যাৎ করার ষড়যন্ত্র করছে এক কুচক্রী মহল। তারা অতীতে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, এখন খোলস পাল্টে নতুন খেলায় মেতে উঠেছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ।”
তিনি সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন। তিনি বলেন, “সৈরাচার হাসিনার আমলে আমি ২৫ বার কারাবরণ করেছি। আমার পরিবার বারবার নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আমার মায়ের মৃত্যুর সময়ও আমার ভাই সাইফুল ইসলাম বাবলুকে জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। জামাত-শিবিরের সন্ত্রাসীরা থানার সামনে আমার ওপর হামলা চালিয়েছিল। আমি অলৌকিকভাবে বেঁচে গেছি, এখন যদি বাঁচি তবে জনগণের সন্তান হিসেবে সেবা করাই হবে আমার একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমাদের দল যদি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে একজন প্রতিনিধি নয়, একজন সন্তান হিসেবে জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
এছাড়াও উল্লাপাড়া উপজেলা ও পৌর বিএনপির সকল ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ঐক্যের আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”