1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সাভারে জামায়াতের সমাবেশে গণআন্দোলনে ঐক্যের আহ্বান - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সাভারে জামায়াতের সমাবেশে গণআন্দোলনে ঐক্যের আহ্বান

  • আপডেটের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৩ ভিউ
সাভারে জামায়াতের সমাবেশে গণআন্দোলনে ঐক্যের আহ্বান

সাভারে জামায়াতের সমাবেশে গণআন্দোলনে ঐক্যের আহ্বান

📍প্রতিবেদক: সিয়াম হাসান, সাভার প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত এ সমাবেশে দলটির ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, “দেশের অধিকাংশ মানুষই জুলাই-আগস্টের গণআন্দোলনের পক্ষে। কেবল একটি বিশেষ রাজনৈতিক দল ও কিছু সুবিধাভোগী ব্যক্তি ছাড়া সবাই এই আন্দোলনে একমত।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং পরিচালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন। নেতৃবৃন্দ উপস্থিত সমবেত জনতার উদ্দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রহীনতা এবং অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেন।

মাওলানা দেলোয়ার বলেন, “গত এক যুগ ধরে দেশে মানুষের অধিকার হরণ করা হয়েছে। প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে। জনগণের এই কষ্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, “জামায়াত এমন একটি বাংলাদেশ চায়, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান সুযোগ পাবে এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে।”

তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “এই আন্দোলনের সফলতার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশ শেষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়, যা সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com