
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
দেশের অন্যান্য জেলার মতো গাইবান্ধা জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
১️⃣ মো. আসাদুজ্জামান – সহকারী কমিশনার (ভূমি), গোবিন্দগঞ্জ উপজেলা
২️⃣ মো. মাসুদুর রহমান – সহকারী কমিশনার (ভূমি), সুন্দরগঞ্জ উপজেলা
3️⃣ মনোরঞ্জন বর্মন – সহকারী কমিশনার (ভূমি), সাঘাটা উপজেলা
প্রজ্ঞাপনে বলা হয়েছে,
“বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।”
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”