1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের! - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের!

  • আপডেটের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ ভিউ
সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের!

সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের!

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ি (মাস্টারপাড়া) গ্রামে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের বাড়িতে দুর্ধর্ষ আসামিরা নৃশংস হামলা চালিয়েছে। এসময় তার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। তার শরীরে একাধিক সেলাই লেগেছে। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে সাংবাদিক মিলন থানায় মামলা দায়ের করলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে ঘোষণা দিচ্ছে—যেখানেই পাওয়া যাবে, সাংবাদিক মিলনকে খুন করা হবে। এ ঘটনায় সাংবাদিকের পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সাংবাদিক মিলন দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সাহসী প্রতিবেদন করে আসছেন। তার নির্ভীক কলমের কারণে প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে একের পর এক হামলা চালাচ্ছে।

আবেগাপ্লুত কণ্ঠে সাংবাদিক মিজানুর রহমান মিলন বলেন, “আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে আঘাত করা হয়েছে। তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ঘরবাড়ি লুট করেছে, আর এখন আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার প্রতিদিন মৃত্যুভয়ে দিন কাটাচ্ছি। অবিলম্বে আসামিদের গ্রেফতার না হলে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে।”

এ ঘটনায় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের উপর এমন হামলা ও হত্যার হুমকি স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে শুধু সাংবাদিক নয়, পুরো সমাজই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে।

সাংবাদিক মহল প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে—আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com