1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
রূপসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

রূপসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২২ ভিউ
রূপসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রূপসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তফা আল মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক, খুলনা জেলা উত্তর শাখার ছাত্রশিবির সভাপতি আবু ইউসুফ ফকির এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির পূর্ব রূপসা শাখার সভাপতি মোঃ আল আমিন শেখ। সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারি তানিমুল ইসলাম শ্রাবন ও এইচআইডি সম্পাদক হাসান মির্জা। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রভাষক ফাল্গুনী মুখার্জি, আঃ কাদের শেখ, তাপস কুমার ভট্টাচার্য, মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি আজিমুদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মোট ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com