1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজারে মাহফুজা আলমের উপর হত্যাচেষ্টার অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজারে মাহফুজা আলমের উপর হত্যাচেষ্টার অভিযোগ

  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ ভিউ
মৌলভীবাজারে মাহফুজা আলমের উপর হত্যাচেষ্টার অভিযোগ

মৌলভীবাজারে মাহফুজা আলমের উপর হত্যাচেষ্টার অভিযোগ

প্রতিবেদক: শামীম, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার, ২৪ আগস্ট:
মৌলভীবাজার শহরের চুবড়া রোড এলাকায় মিস মাহফুজা আলমের উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গত রবিবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাতনামা হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে মাহফুজা আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী জানান, হামলাকারীরা এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছিল এবং অতীতেও দুইবার তার পিছু নিয়েছিল। সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকা অবস্থাতেও কীভাবে হামলাকারীরা তার অবস্থান জেনে যায়, তা নিয়ে তিনি শঙ্কিত। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, হামলাকারীদের একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে এ পরিকল্পনা করা হচ্ছিল।

মাহফুজা আলমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে মৌলভীবাজার জেলা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্তাধীন থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন তারা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।”

বর্তমানে মিস মাহফুজা আলম স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com