1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মুক্তিপণ দিয়েও ফিরলেন না জহিরুল: নিখোঁজের পর মিলল লাশ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মুক্তিপণ দিয়েও ফিরলেন না জহিরুল: নিখোঁজের পর মিলল লাশ

  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৯ ভিউ
মুক্তিপণ দিয়েও ফিরলেন না জহিরুল: নিখোঁজের পর মিলল লাশ

মুক্তিপণ দিয়েও ফিরলেন না জহিরুল: নিখোঁজের পর মিলল লাশ

✍️প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার কলমাকান্দা (নেত্রকোণা)

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের জহিরুল ইসলাম (৩৩) নিখোঁজের তিন দিন পর লাশ হিসেবে উদ্ধার হয়েছেন। তিনি গত বুধবার (১৩ আগস্ট) থেকে নিখোঁজ ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অজ্ঞাত অপহরণকারীরা ফোন করে পরিবারের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার টাকা দেওয়ার পরও জহিরুলকে ফেরত দেয়নি তারা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোণা সদর উপজেলার রঙের বাজার এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। বর্তমানে লাশ সিধলী তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

জহিরুল ইসলামের এক স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা টাকা দিয়েছি, কিন্তু তাকে ফেরত পাইনি…”

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না।”

পুলিশ জানিয়েছে, প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com