1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘোষণা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘোষণা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৯ ভিউ
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘোষণা

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে: আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘোষণা
✍️ সত্যকণ্ঠ নিউজ ডেষ্ক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরায় —
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার কর্তৃক মেনে নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান উপদেষ্টা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো—
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের ওপর সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমান বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে।
৬. প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নিহতের সঠিক সংখ্যা শতাধিক হলেও তা সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হতাহতের সংখ্যা গোপন করার দাবি সঠিক নয়।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন নিয়ে এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় সরকারি তথ্য অনুযায়ী ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com